মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

আজ থেকে পশ্চিমবঙ্গে কঠোর বিধিনিষেধ

  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২, ৫.৩৩ এএম
  • ৫০৬ বার পড়া হয়েছে

ভারতে করোনা পরিস্থিতি ক্রমশই আশঙ্কাজনক হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামীকাল আজ সোমবার থেকে পদে পদে বিধিনিষেধ মানতে হবে বাইরে বের হলে।

নতুন বিধিনিষেধের আওতায় আগের মতোই কাল থেকে কলকাতায় ‘কারফিউ’ শুরু হয়ে যাবে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ ও অনুমতি ছাড়া রাস্তায় বেরোনো যাবে না, ট্রেন বন্ধ হয়ে যাবে সন্ধ্যা সাতটার পর।

আজ থেকে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি সব অফিসে অর্ধেক কর্মী উপস্থিত থাকতে পারবেন। সব ধরনের প্রশাসনিক বৈঠক ভার্চ্যুয়ালি করতে হবে।

গতকাল রোববার রাজ্য সরকার এসব নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, কলকাতার মেট্রোরেল যত যাত্রী নিতে পারে, তার অর্ধেক নিতে পারবে। কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষকে আমন্ত্রণ জানানো যাবে না। সুইমিংপুল, সেলুন, বিউটি পারলার, ব্যায়ামাগার, পার্ক, চিড়িয়াখানা ইত্যাদি বন্ধ থাকবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকর থাকবে।

করোনার সংক্রমণ কমায় কলকাতাসহ পশ্চিমবঙ্গে বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। গত কয়েক মাসে নানা ধরনের উৎসব চলায় মানুষের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। আবার নতুন করে বিধিনিষেধ শুরু হওয়ায় মানুষকে আবার খারাপ অবস্থার মধ্যে পড়তে হবে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, এ ধরনের বিধিনিষেধ কম রাখার চেষ্টা করা হবে।

শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বশেষ স্বাস্থ্য প্রতিবেদনে ৪ হাজার ৫১২ জনের করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়। এ রাজ্যে ২০ জনের অমিক্রন শনাক্ত হওয়ার তথ্যও জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort