শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশন বন্ধের সময় বড়ালো আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই

আঙ্গুরের গাড়িবহরে আজাদ অনুসারীদের হামলার অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৩৫ পিএম
  • ১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ইলুমদী এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ করেন আঙ্গুর।

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদের অনুসারীরা তাদের উপর হামলা করেছে বলে অভিযোগ ‘কলস’ প্রতীকের এ প্রার্থীর।

সংবাদ সম্মেলনে আঙ্গুর বলেন, বিকেলে দুপ্তারা ইউনিয়নে গণসংযোগ শেষে তিনি ফিরছিলেন। তার গাড়ির পেছনে তার কর্মী-সমর্থকরাও ফিরছিলেন। তিনগাঁ এলাকায় তারা হামলার শিকার হন। এ সময় সাতটি গাড়ি ভাঙচুর করা হয় এবং তার কর্মী-সমর্থকদের পেটানো হয়। এতে অন্তত সাতজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

“ঘটনার পরপরই আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। আমি প্রশাসনকে বলবো আপনারা নির্বাচনের লেভেল-প্লেয়িং ফিল্ড তৈরি করেন। যাতে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে।”

তবে, অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, “এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত না। তারা আড়াইহাজার সদরে জনসভায় ছিলাম। এই ঘটনা শুনছি আপনাদের মাধ্যমে। তারপর স্থানীয় ছাত্রদল-যুবদলরে কল দিয়ে জিজ্ঞেস করলাম। তারাও বললো, তারা এ বিষয়ে অনেক পরে জেনেছে। এইসব ঘটনায় আমরা কেউ নাই।”

তবে, জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “আমরা মৌখিক অভিযোগ পাবার সাথে সাথেই ঘটনাস্থলে যাই। সেখানে দুই-তিনজন সামান্য আহত হয়েছেন বলে জেনেছি। এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort