
মাসুদুর রহমান : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ই ফেব্রæয়ারী অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে সরকার গঠনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনার কাজে নিয়োজিত হয়েছেন। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের অন্যান্য সেক্টর গুলোতে জনপ্রতিনিধিত্বের শুন্যতা বিরাজ করছে তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে ফ্যাসিস সরকার পতনের পরবর্তিতে সিটি কর্পোরেশনে জনপ্রতিনিধি তথা মেয়র পদ শুন্য থাকায় জনগণ তাদের অফিসিয়াল কার্যক্রমে অনেকটা হয়রানীর শি^কার হচ্ছে। একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে একজন জনপ্রতিনিধি উন্নয়নে গুরত্ব থাকে অপরিসিম সেখানে রাজনৈতিক শুন্যতায় আজ সারাদেশের জনগন বিভিন্ন উন্নয়নে ব্যাহত হচ্ছে। এদিকে আগামী সিটি কর্পোরেশ (নাসিক) মেয়র নির্বাচনে এরই মধ্যে অনেক প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করতে মরিয়া হয়ে উঠেছে কিন্তু রাজপথে যারা ত্যাগী ছিলেন তাদেরকে মুল্যায়ন করতে তারেক রহমান নজির দৃষ্টান্ত স্থাপন করবেন এমনটি প্রত্যাশা করেন নারায়নগঞ্জবাসী। বিশেষ করে ফ্রাসিস সরকার পতনে আন্দোলন সংগ্রামে যিনি সব সময় নির্যাতনের শিকার হয়েছেন জেল জুলুম হামলা মামলার শি^কার হয়েছেন বারংবার। জুলাই আন্দোলনে যিনি সামনের সাড়ীতে থেকে আন্দোলনকে বেগমান করেছেন তিনি নারায়নগঞ্জ মহানগর বিএনপির সুযোগ্য সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। জেলাবাসী মনে করেন ইতিপূর্বে আবু আল ইউসুফ খান টিপু জাতীয় নির্বাচনে মনোনয়ন চেয়েও দলীয় স্বার্থে প্রত্যূাহার করে অন্যদের সুযোগ করে দিয়েছেন্ তাই এবার আগামীর নাসিক নির্বাচনে তাকে মনোনয়ন দিলে পৌর এলাকার উন্নয়ন হবে। এদিকে বিএনপির তৃনমুলের নেতাকর্মিরা মনে করেন আবু আল ইউসুফ খান যোগ্য প্রার্থী তিনি ৩ যুগের উপরে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদিল বিএনপিকে ভালোবেসে রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন কওে আসছে তাই নাসিক নির্বাচনে নারায়নগঞ্জের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মনোয়ন দিয়ে আমাদের পত্যাশা পূরনে এগিয়ে আসবে। নারায়ণগঞ্জে যানজট নিরসনে আবুু আল ইউসুফ খান টিপু দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে এমনকি নিজেই ট্রাফিকের ভুমিকা পালন করেছেন। এই নারায়ণগঞ্জে জানযট নিরসনে ফ্যাসিস সরকারের অনেক এমপিরা স্বপ্ন দেখিয়েছেন জেলাবাসীকে কিন্তু দিন শেষে সকলেই ভুগান্তির শিকার হয়েছেন। এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব এই প্রতিবেদককে জানান আমি জানযট নিরসন নিয়ে সব সময় কথা বলে আসছি এটি নারায়ণগঞ্জে এখন বড় সমস্যা। সাধারন মানুষরা এই জানযটের কারনে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে আশা রাখি পবিত্র রমজানে আমি নিজেই এই নিরসনে কাজ করবো যেনো সাধারন মানুষ ভোগান্তির শিকার না হয়। আর আমি যদি মেয়র নির্বাচনে অংশ গ্রহন করতে পারি তাহলে বিজয়ী হওয়ার পর এই জানযট আগে দুর করবো সেই সাথে উন্নয়নে নজীর দৃষ্টান্ত স্থাপন করে জেলাবাসীকে ভালো কিছু উপহার দিতে চেষ্টা করবো। ভোটার বা জেলাবাসী উন্নয়ন ও দখলমুক্ত নারায়নগঞ্জ চাই এই বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি সমৃদ্ধিশীল নারায়ণগঞ্জ উপহার দিবো ইনশাআল্লাহ।