শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

আইভী ট্যাক্স নিয়ে অসত্য তথ্য দিয়েছেন : তৈমুর

  • আপডেট সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৪.১০ এএম
  • ৫১০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ট্যাক্স নিয়ে অসত্য তথ্য দিয়েছেন। তিনি বলেন, আমি যা বলি কাগজে-কলমে বলি। ডকুমেন্ট ছাড়া কোনো কিছু বলি না। সিটি করপোরেশনের অনেক ডকুমেন্ট আমার হাতে। এখানে যারা ট্যাক্স দেয় তারা জানে কত বেড়েছে ট্যাক্স, করোনাকালে সবকিছু কমলেও নাসিকে ট্যাক্স বাড়ানো হয়েছে। এখানে গণবিপ্লব হতে যাচ্ছে। জনগণের জয় হবে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে নাসিক ১৮নং ওয়ার্ডে প্রচারণার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি জনগণের চাহিদার কারণে নির্বাচনে দাঁড়িয়েছি। আমার মনে হচ্ছে জনগণ তাদের প্রার্থী খুঁজে পেয়েছে। নারায়ণগঞ্জকে আমরা ক্লিন এন্ড গ্রিন সিটি করবো। নারায়ণগঞ্জ শহর হবে সবুজ ও পরিচ্ছন্ন শহর।

তিনি আরও বলেন, আচরণবিধি প্রসঙ্গে তৈমুর বলেন, যেখানেই আচরণবিধি লঙ্ঘন হবে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব সেটা প্রতিহত করা। নয়তো আচরণবিধি লঙ্ঘন হতেই থাকবে। সরকারি দল তো আমলাদের একটা সুবিধা পায়। সেটাকে তারা যেন কাজে না লাগাতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য অনুরোধ জানাই।

 

তৈমুর আরও বলেন, আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। আমি মসজিদে গিয়েছি, আমি যেতেই পারি। আমি কোন পথসভা করিনি। আমি আচারণবিধি মেনে চলেছি। ১৬ ডিসেম্বর বিএনপির বিজয় মিছিলে আমার সভাপতিত্ব করার কথা ছিল। সেখানে নির্বাচন কমিশনের অনুরোধে নেতাকর্মীদের মনে কষ্ট দিয়ে আমি সেই মিছিলে যাইনি। তবে, আওয়ামী লীগের সমাবেশে এমপিরা এসে প্রতীকসহ সরাসরি ভোট চেয়েছে।

প্রসঙ্গত আগামী ১৬ জানুয়ারি নাসিকের নির্বাচনে হাতি মার্কা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন তৈমূর আলম খন্দকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort