শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আইনজীবী সমিতিকে একটি পরিবার কুক্ষিগত করে রেখেছে: অ্যাড. সাখাওয়াত

  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩, ২.৪৫ এএম
  • ২২৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জের আইনজীবী সমিতিকে একটি পরিবার কুক্ষিগত করে রেখেছে। কোনো দলের না বরং একটি পরিবারের কুক্ষিগত এই আইনজীবী সমিতি। এখানে সাধারণ আইনজীবীদের কোনো অধিকার নেই।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় জেলা আাইনজীবী সমিতি নির্বাচনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ আইনজীবী সমিতি ব্যক্তির স্বার্থে ব্যবহার হয়, আইনজীবীদের স্বার্থে ব্যবহার হয়না। আইনজীবী সমিতির নির্বাচন গত ৫ বছর যাবত কলুষিত করে ফেলা হয়েছে।

গত কয়েকটি নির্বাচনে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তা সম্পূর্ন পারিবারিক ও দলীয় নির্বাচন কমিশন ছিলো। পিপি জিপি আর উপজেলা চেয়ারম্যানদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করে আইনজীবীদের অধিকার হরণ করা হয়েছে।আমরা আর এ ধরনের বিতর্কিত নির্বাচন কমিশন মানবো না।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের আইনজীবীরা আজ সোচ্চার। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সবাই আজ ঐক্যবদ্ধ। আগামী ৯ জানুয়ারি যে এজিএম হবে সেখানে সকলের মতামতের ভিত্তিতে একটি নিরপেক্ষ গ্রহনযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে।

তা নাহলে আপনারা জোর করে নির্বাচন করতে পারবেন কিন্তু তাতে সাধারণ আইনজীবীদের অংশগ্রহন থাকবে না। বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশ নেবোনা।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহ—সভাপতি আজিজুল হক হান্টু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নয়ন, সিনিয়র আইনজীবী এড. মশিউর রহমান শাহিন, এড. রকিবুল ইসলাম শিমুল, এড. রেজা, এড. আলম খান, এড. সালাহউদ্দিন ভূইয়া সবুজ, এড. জাহিদ হাসান মুক্তা, এড. কাওসার আলম চৌধুরী টুটুল, এডভোকেট সামসুল আরেফিন টুটুল, এড. মোশাররফ হোসেন, এড. এড. রোকনউদ্দিন, এড. কামাল হোসেন মোল্লা, এড. নজরুল ইসলাম মাসুম, এডভোকেট নুরুল আমিন মাসুম, এড. সীমা সিদ্দিকী, এড. আসমা হেলেন বিথি, এড. লিজা, এড. রাসেল প্রধান, এড. শেখ আনজুম আহমেদ রিফাত, এড. ফজলুর রহমান ফাহিম, এড. কেএম সুমন, এড. আবুল কালাম আজাদ, এড. সারোয়ার জাহান, এড. নুর বাঁধন,এড. আবু রায়হান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort