শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড সংঘবদ্ধ চাঁদাবাজি — জনজীবন জিম্মি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: এয়ারপোর্ট বন্ধ, টিকিটের অগ্নিমূল্যে দিশেহারা রেমিট্যান্স যোদ্ধারা বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ

আইনজীবি সমিতির নির্বোচন : সবুজ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬.৪৬ এএম
  • ৬৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কতৃক মনোনীত সবুজ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে হিমালয় কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সবুজ প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক এড. আব্দুস সামাদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি এড. জসিম উদ্দিন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে এড. জসিম উদ্দিন সরকার বলেন, আইনজীবীদের স্লোগান হওয়া উচিত, বিচার বিভাগকে স্বাধীন ও স্বতন্ত্র করতে হবে। যে দেশের বিচার ব্যবস্থার উপর প্রশাসনের হস্তক্ষেপ থাকে সে দেশের জনগণ ন্যায়বিচার পেতে পারেনা।

যে যায় লঙ্কায় সে হয় রাবন। যারাই ক্ষমতার মসনদে বসে তারাই আইনজীবীদের কথা ভুলে যায়। এবার আইনজীবীরা, যুবকরা জেগে উঠেছে। আমাদের দাবী না মেনে নেওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবোনা। ধমকি দিয়ে কাজ হবেনা। ৩৬ জুলাই তার বড় প্রমান।

যেহেতু আমরা রক্ত দিতে শিখেছি সেহেতু ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনে আবার রক্ত দিবো। কিন্তু মানুষের ন্যায্য অধিকার থেকে পিছপা হওয়া যাবেনা।

এসময় সভাপতি প্রার্থী তাদের নির্বাচনী ইসতেহার ঘোষনা করেন। যেখানে দফা উল্লেখ করা হয়।

 

অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সহ-পরিচালক এড. শাহাদাত আলী ইমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ল’ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক এড. মতিউর রহমান আকন্দ, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনউদ্দীন আহমদ, মহানগরের সভাপতি মাওলানা আব্দুল জব্বার, খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সিরাজুল মামুন।

উক্ত অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, সবুজ প্যানেলের সভাপতি প্রার্থী এড. হাফিজ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি এড. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক প্রার্থী এড. মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী এড. আল-আমিন, কোষাধ্যক্ষ এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক এড. নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক এড. গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. মজিবুর রহমান, সমাজ সেবা সম্পাদক এড. নূর-ই-আলম, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মাসুদুর রহমান, কার্যকরী সদস্য এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. তাওফিকুল ইসলাম, এড. সাইফুল ইসলাম সহ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort