শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি

অস্ত্র মামলায় ভাই, ভাতিজাসহ নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন

  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৪.০৫ এএম
  • ৩৯৯ বার পড়া হয়েছে

আলোচিত সাত খুন মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে আরও এক অস্ত্র মামলার (চার্জ) অভিযোগ গঠন করা হয়েছে। এই মামলায় নূর হোসেনসহ এগারোজনকে আসামি রয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা ও দায়র জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমানের আদালতে রোববার (৭ আগস্ট) দুপুরে এই চার্জ (অভিযোগ গঠন করা হয়।

এসময়ে নূর হোসেনসহ মামলার অন্য আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

অন্য আসামীরা হলেন- নূর হোসেনের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগি মোস্তফা জামান চার্চিল, রিপন ওরফে ভ্যানিজ রিপন, আলী মাহমুদ, নুরুদ্দিন, শাহ জালাল বাদল, শাহ জাহান, সানাউল্লাহ, হারুন অর রশিদ ও মাসুদ।

চার্জ গঠনের মধ্য দিয়ে নূর হোসেন সহ এই এগারো আসামির বিরুদ্ধে আরও একটি মাদক ও অস্ত্র মামলায় বিচার কাজ শুরু হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, রবিবার একটি অস্ত্র মামলা চার্জ শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত চার্জ গঠনের মধ্য বিচার কাজ শুরুর আদেশ দিয়েছেন। সেই সাথে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ২৯ সেপ্টেম্বর।

মামলার এজাহারের বরাত দিয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, ২০১৪ সালে ২৯ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টোকপাড়ায় নূর হোসেন নিয়ন্ত্রিত ট্রাক স্ট্যান্ডের পেছনে অভিযান চালায় পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল এবং ছোরা, রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছিলেন।
সেই মামলার তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে আদালত চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, একটি মামলা চার্জ গঠনের শুনানির জন্য নূর হোসেনকে কড়া নিরাপত্তায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। সেই সাথে বিচারকি কার্যক্রম শেষে তাকে আবার কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort