বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

‘অসহনীয় পর্যায়ে নাগরিক সমস্যা’ বিএনপির কামালের হুঁশিয়ারি

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪.২৩ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের ক্রমবর্ধমান নাগরিক সমস্যা এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন ‘নির্ভীক’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এটিএম কামাল।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে শহরের যানজট, হকার সমস্যা ও ছিনতাইকারীদের দৌরাত্ম্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

এটিএম কামাল বলেন, “সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়? নারায়ণগঞ্জে এখন এমন অবস্থা। দিন দিন শহর বসবাসের অযোগ্য হয়ে উঠছে। এত সমস্যার পরও নগরবাসী কীভাবে নীরব থাকে, তা ভাবিয়ে তোলে। নাগরিক সমস্যা সমাধানে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

তিনি আরও বলেন, শহরের ফুটপাতগুলো দখল হয়ে যাওয়ায় পথচারীদের হাঁটার জায়গা নেই। ছিনতাইকারীদের ভয়ে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। অসহনীয় যানজট এখন নগরবাসীর নাভিশ্বাসের কারণ। নারায়ণগঞ্জকে রক্ষা করতে এখনই ঐক্যবদ্ধ আন্দোলনের সময় এসেছে। প্রয়োজনে সিটি করপোরেশন, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, বিকেএমইএ ও চেম্বার অব কমার্স ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দীন আহমেদ, জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম জহির এবং জেলা সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ইসমাইল মাস্টার, নির্ভীক জেলা সমন্বয়ক শাহরিয়ার চৌধুরী ইমন, ব্যবসায়ী ও সমাজকর্মী এটিএম জামাল, জাহাঙ্গীর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা নির্ভীক সমন্বয়ক শেখ সুজন, সাংস্কৃতিক কর্মী শাহীন আউয়াল, পার্বতী রানী দাস, সংগঠক শেখ তানভীর ইমাম লিও, নাভিদ রায়হান তনয়, দুলাল হোসেন, তাইফুর হক নাবিন, তাজিম আহমেদ, জিয়াউদ্দিন ভূঁইয়া, সোহেল আহমেদসহ আরও অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort