রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অবশেষে মহানগর যুবদলের সাংগঠনিক ইউনিটে অন্তর্ভুক্ত হলো বন্দর উপজেলা

  • আপডেট সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৫৩ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

অবশেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের অনুসৃত নীতিমালা অনুযায়ী যুবদল নারায়নগঞ্জ মহানগর শাখার ভৌগলিক সীমানা ও সাংগঠনিক ইউনিটে অন্তর্ভুক্ত করা হয়েছে বন্দর উপজেলা যুবদলকে। ফলে এখন থেকে বন্দর উপজেলা মহানগর যুবদলের সাংগঠনিক ইউনিট হিসেবে পরিচালিত হবে।

রবিবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়- নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয়তাবাদী যুবদল নারায়নগঞ্জ মহানগর শাখার ভৌগলিক সীমানা ও সাংগঠনিক ইউনিট নারায়নগঞ্জ মহানগর বিএনপির অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের অনুসৃত নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।

 

এখন থেকে মহানগর যুবদলের ইউনিট কমিটি গঠনের ক্ষেত্রে নারায়নগঞ্জ মহানগর বিএনপির অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের অনুসৃত ভৌগলিক সীমানাকে ভিত্তি ধরে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন আপনাদের নির্দেশনা প্রদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort