রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

১৬ ইউপিতে নৌকার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ

  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৩.৪৮ এএম
  • ৭২১ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের তিন উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা কেন্দ্রে পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ। এই তালিকায় অধিকাংশ ইউনিয়নেই একক প্রার্থীর নাম পাঠানো হয়েছে। আজ (৮ অক্টোবর) মনোনয়ন বোর্ডের সভায় এইসব প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

সদর উপজেলার ৬ ইউনিয়ন:

সদর উপজেলার ফতুল্লা বাদে ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। উপজেলার কাশীপুর, বক্তাবলী, এনায়েতনগর, কুতুবপুর; এই চার ইউনিয়নে একক প্রার্থী হিসেবে যথাক্রমে বর্তমান চার চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, এম শওকত আলী, মো. আসাদুজ্জামান ও মনিরুল আলম সেন্টুর নাম কেন্দ্রে পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ। এদের মধ্যে মনিরুল আলম সেন্টু ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি ছিলেন। তাকে ২০১৮ সালের ডিসেম্বরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করে বিএনপির। এদিকে উপজেলার আলীরটেক ইউপি নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ও সায়েম আহমেদ। গোগনগর ইউনিয়ন পরিষদে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও নব্য আওয়ামী লীগার ব্যবসায়ী ফজর আলী।

বন্দর উপজেলার ৫ ইউনিয়ন:

বন্দর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত ৪ প্রার্থী হলেন, আওয়ামী লীগ নেতা অ্যাড. তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন, বন্দর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সোহাগ হোসেন

ধামগড় ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ৩ প্রার্থী হলেন, বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাসুম আহম্মেদ, আওয়ামী লীগ নেতা আজিজুল হক (সাবেক চেয়ারম্যান আয়নাল হকের ছেলে), বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম

মদনপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ৩ প্রার্থী হলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া, বন্দর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী এম এ সালাম, শ্রমিক লীগ নেতা শেখ রুহুল আমিন। মুছাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ২ প্রার্থী হলেন, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। কলাগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত একমাত্র প্রার্থী হলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।

রূপগঞ্জ উপজেলার ৫ ইউনিয়ন:

এই উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের একক প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। এই পাঁচজন হলেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী, গোলাকান্দাইলে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, ভোলাবো ইউনিয়ন পরিষদে অ্যাড. তায়েবুর রহমান ও ভুলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল ইসলাম। এই পাঁচ ইউনিয়নের মধ্যে কায়েতপাড়া ও মুড়াপাড়ায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort