মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাত পা বেঁধে লড়াই করতে চায় ক্ষমতাসীন দল: জোনায়েদ সাকি

  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৩.০৮ এএম
  • ২১২ বার পড়া হয়েছে

ক্ষমতাসীন দলের নেতারা আজকাল কথায় কথায় খেলতে চায়। মানে মারামারি করতে চায়। কিন্তু তারা প্রতিপক্ষের হাত পা বেঁধে আর নিজেদের পক্ষে পুলিশ র‍্যাব নামিয়ে বলে আসো লড়াই করতে। এই হচ্ছে ক্ষমতাসীন দলের শক্তি।

নারায়ণগঞ্জে জেলা ছাত্র ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শুক্রবার সন্ধ্যায় এ কথা বলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি।

তিনি বলেন, ‘একটা দল তাদের নৈতিক শক্তি হারিয়ে ফেললেই পুলিশের সহায়তা নিয়ে টিকে থাকতে বাধ্য হয়। মানুষের ভোট কেড়ে নিয়ে, মানুষকে গুন্ডা আর পুলিশের ভয় দেখানো কোনো সভ্য শাসন ব্যবস্থা নয়। এই শাসন ব্যবস্থা কোনোভাবেই টিকবে না।’

চাষাঢ়া শহীদ মিনারে সংগঠনটির সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ফারহানা মুনা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজয় সাহা।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি সাইদুর রহমান, মোমেন হাসান প্রান্ত, সহসাধারণ সম্পাদক ইউশা ইসলাম, তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক সৌরভ সেন, অর্থ সম্পাদক মৌমিতা আক্তার, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক সায়হাম আযমি, দপ্তর সম্পাদক সাকিব হাসান সানি, প্রচার সম্পাদক অপূর্ব রায়, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসমাঈল ইসলাম, কার্যকরী সদস্য ওয়াজিদ শিশির অভি, সিনহা আক্তার বর্ষা, ইলিয়াস জামান।

অনুষ্ঠানে জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ইলিয়াস জামান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন, জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, নারী সংহতির জেলা সম্পাদক পপী রানী সরকার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort