সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সড়কে ৩ শিশু বরযাত্রীর করুণ মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ৪.৫৫ এএম
  • ৫২৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ শান্তিগঞ্জের ডাবর এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিন শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন। তারা বিয়ের বরযাত্রী ছিল বলে জানা গেছে।

রোববার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পুতুল দাসের ছেলে খোকন দাস (২ বছর), সমীরণ দাসের ছেলে নিলয় দাস (৯ বছর) ও লিপু চন্দের ছেলে প্রণব চন্দ (৮ বছর)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রাম থেকে বরযাত্রীরা শান্তিগঞ্জের পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে তারা নোহা মাইক্রোবাসযোগে বাড়ির পথে রওনা হন। রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের ডাবর পয়েন্টে দ্রুতগতির নোহা মাইক্রোবাসটি রাস্তায় দাঁড়িয়ে থাকা মালবাহী বিকল ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে এর ছাদ উড়ে রাস্তার পাশে পড়ে।

এ সময় মাইক্রোবাসে থাকা ১১ জন যাত্রী গুরুতর আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিশু খোকন, নিলয় এবং প্রণবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন। তাৎক্ষণিক খবর পেয়ে সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort