শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্পেনের প্রধানমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে গেলো চিঠি বোমা

  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৫.০১ এএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে

স্পেনের প্রধানমন্ত্রী ও মাদ্রিদে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো পাঁচটি চিঠি বোমা নিষ্ক্রিয় করেছে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন।

রাফায়েল পেরেজ জানিয়েছেন, প্রাথমিক ইঙ্গিতগুলি থেকে বোঝা যাচ্ছে, প্যাকেজের পাঁচটিই স্পেনের ভেতর থেকে পাঠানো হয়েছিল। বাড়িতে তৈরি ডিভাইসগুলো বাদামি প্যাকেটে পাঠানো হয়েছিল। এগুলোর ভেতরে দাহ্য পাউডার ও সুক্ষ্ম তার ছিল, যা বিস্ফোরণের পরিবর্তে ‘হঠাৎ আগুন’ তৈরি করবে। এই প্যাকেটগুলো বিভিন্ন দপ্তরের প্রধানদের সম্বোধন করে পাঠানো হয়েছিল।

তিনি আরও জানান, একটি ডিভাইসের বিস্ফোরণ ঘটেছে। এতে মাদ্রিদে ইউক্রেনীয় দূতাবাসের একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছে। অন্য তিনটি নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটিয়েছে এবং একটি তদন্তের উদ্দেশ্যে অক্ষত রাখা হয়েছে।

পেরেজ বলেন, ‘দেখা গেছে এগুলো দেশের মধ্যে থেকে পাঠানো হয়েছিল। তবে আমরা প্রযুক্তিগত প্রতিবেদন ছাড়াই প্রাথমিক পরিদর্শনের ভিত্তিতে এটি অনুমান করছি।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, সরকারি ভবনগুলোর চারপাশে নিরাপত্তা জোরদার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পোস্টাল ডেলিভারিগুলো সাবধানে তল্লাশি করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort