মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে স্কুলছাত্রকে হত্যার চেষ্টায় কিশোর গ্যাং

  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৩.১৭ এএম
  • ২৭২ বার পড়া হয়েছে

সোনারগাঁওয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় তৌহিদ হোসেন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

 

বৃহস্পতিবার রাতে তারাবি নামাজ পড়ে বাসায় ফিরার পথে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য মো. নিলু মিয়ার ভাড়াটিয়া আব্দুল মান্নানের ছেলে মো. শান্ত (১৫) ও অপর ভাড়াটিয়া মহানন্দের ছেলে প্রীতম দাশসহ (১৪) অজ্ঞাত ৪/৫ জন মিলে অতর্কিত হামলা চালিয়ে হলায় ছুরিকাঘাত করে।

এ সময় ওই স্কুল ছাত্রের আর্তচিৎকারে অন্য মুসল্লিরা এগিয়ে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হামলার শিকার স্কুলছাত্র তৌহিদের মামা সাংবাদিক হাজী মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতেই সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি।

এ ব্যপারে অভিযোগটি তদন্ত কর্মকর্তা সোনারগাঁও থানার এসআই মো. ফারুক বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়নি, তাই যাইনি। সময় পেলে এক সময় গিয়ে খোঁজ-খবর নেব।

এদিকে, থানায় অভিযোগ করার পর থেকে চৌরাস্তা এলাকার এক প্রভাবশালী নেতা মামলা তুলে থানা থেকে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেওয়া জন্য ওই স্কুল ছাত্রের পরিবারকে চাপ দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, দেশী অস্ত্রসহ এলাকায় কিশোর গ্যাংয়ের অত্যাচার দিন দিন বাড়ছে। এলাকার এক ক্ষমতাসীন নেতা কিশোর গ্যাং তৈরি করে মাদক ব্যবসা চালাচ্ছে।

তৌহিদের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। ভয়ে তৌহিদ ও তার পরিবার এলাকা ছেড়েছেন। দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে সোনারগাঁও থানান ওসি বলেন, বৃহস্পতিবার রাতেই বিষয়টি তদন্তের জন্য এসআই মো. ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort