শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের রিকশাচালককে হত্যার অভিযোগে মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া প্রধানমন্ত্রীর থেকে পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার নিলেন সাখাওয়াত

সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুলের দম্ভোক্তি, সর্বত্র আলোচনা সমালোচনার ঝড়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৪৮ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ক্ষমতা আমাকে দিয়েছে বারদীর ম্যাজিস্ট্রেট। মাননীয় প্রধানমন্ত্রী বারদী আসলেও আমার হুকুম লাগবে। সম্প্রতি খোদ ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সরকার দলীয় নব্য ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্যে সর্ব মহলে তীব্র সমালোচনার মুখে বিব্রতকর অবস্থায় পড়েছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউপিতে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুলের এ বিতর্কিত বক্তব্য প্রকাশ পায়। ভিডিও বক্তব্যে দেখা গেছে তিনি স্থানীয় ওয়াজ মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে উত্তেজিত হয়ে বক্তব্য রাখছিলেন।

তিনি বলেন, প্রশাসন আমার পে কাজ করবে, কারও ফোনে প্রশাসন আসবে না। আমি বাবুল যদি বলি সুইচ অফ, দিস ইজ অফ। কারন আমার যোগ্যতায় আমি চেয়ারম্যান হয়ে আসছি। তিনি মাদক নির্মুলে সকলের সহযোগিতাও চান।

নির্বাচন কেন্দ্রিক তৈরী হওয়া প্রতিপক্ষের লোকদের ইঙ্গিত করে তিনি বলেন, ১৯৭৪ সালের পরে বারদীতে কেউ বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হয়নি। এটা আপনাদের গর্ব, আপনাদেরই ধরে রাখতে হবে। আমাকে কিলাইবে, আপনারা হাত-পাঁ ধরে বসে থাকবেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। একই সাথে তিনি আগের দিন ভূলে যেতে বলেন।

চেয়ারম্যান বাবুল বলেন, শান্তিরবাজার কারও বাপ-দাদার নয়, কেউ ঝামেলা সৃষ্টি করলে হাত-পাঁ ভেঙ্গে আমাকে ফোন দিবেন, তা না হলে আমাকে ফোন দিবেন না। হাত-পাঁ ভেঙ্গে দিলে, আমি এসে তাকে উদ্ধার করবো। শান্তিরবাজারে কেউ মহড়া দিলে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ না করলে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা মারমু। চোর-বাটপার আমকে কি বলবে আমার বালডাও আসে না। নব্য চেয়ারম্যানের এমন বক্তব্যে উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের অনেক নেতাকর্মীরা ােভ প্রকাশ করে এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও উপস্থাপন করা হয়েছে, এ ভিডিওতে আগে ও পরে অনেক কথা ছিল। সেই কথাগুলো এডিট করে কেটে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি আমার এলাকার জনগণকে মাদক, ইভটিজিং ও সামাজিক অবয় নিয়ে একটি ওয়াজ মাহফিলে বক্তব্য রেখেছি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, চেয়ারম্যান বাবুল ওয়াজ মাহফিলে যে বক্তব্য দিয়েছেন। তাতে এলাকায় সংঘাতকে উসকে দিয়েছেন। ইতিপূর্বে নির্বাচন কেন্দ্রিক আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারা আরও বলেন, একজন চেয়ারম্যান জনতাকে আইন হাতে তুলে নেওয়ার জন্য এ ভাবে উসকানি দিতে পারেন না।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এমন বক্তব্য দিতে পারেন না। হয়তবা কথা বলতে গিয়ে ¯িøব অব টাঙ্ক হয়ে এমন বক্তব্য চলে আসছে।

এব্যাপারে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার বলেন, বিষয়টি আমরা যোগাযোগ মাধ্যমে দেখেছি। এঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। তবে দলের ত্যাগী নেতা-কর্মীরা আজ নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলে এমনটি হতো না। তিনি আরও বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা নিজেরা কথা বলে সভা আহবানের উদ্যোগ নিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort