বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষায় জাতীয় শিক্ষা পদক ২০২২ নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১০.৩০ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

মোঃ শামছুল আলম তুহিনঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য প্রতি বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচিত করা হয়। নির্বাচিত ব্যক্তিগনের জেলা, আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায় পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। করোনার কারনে বিগত দুই বছর এই প্রতিযোগিতার আয়োজন বন্ধ ছিল। এ বছর সোনারগাঁয়ে বাছাই কমিটি কর্তৃক যারা জেলা পর্যায়ে অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়েছেন তারা হলেন:-

শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান (পদাধীকার বলে) এ্যাডভোকেট সামছুল ইসলাম ভূইয়া।

শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (পদাধিকার বলে) তৌহিদ এলাহী,

শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার (পদাধীকার বলে) দৌলতর রহমান,

শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার-শাহানাজ পারভীন,

শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী-আবু নাইম ইকবাল,

শ্রেষ্ঠ এস এম সি- আল আমিন তুষার,

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বাসার,

শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা বি আর বিলকিস,

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোহাম্মদ আইউব হোসেন,

শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা-সৈয়দা মাহবুবা সুলতানা রুবি,

শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় – ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ,

শ্রেষ্ঠ কাব শিক্ষক – রোকসানা বেগম,

শ্রেষ্ঠ কর্মচারী – মোঃ শরীফ হোসেন।

অপরদিকে ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে এমন স্কুলের মধ্যে রয়েছে কুশাব বাঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ব্যাপারে আবু নাইম ইকবাল সোনারগাঁয়ের প্রাথমিক শিক্ষা পরিবার থেকে সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় সকলের জন্য দোয়া ও শুভ কামনা রইল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort