সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ফজরের পর রাস্তা পরিষ্কারের সেই চিত্র এখন আর দেখা যায় না’: প্রধানমন্ত্রী পাম্প অকেজো হয়ে ৩০ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ নবীগঞ্জে এবার কুমারীর আসনে গলাচীপার শ্রেয়শ্রী নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন নিয়ে ধোয়াসা, নেতাকর্মীরা কমিটির অপেক্ষায় পানিরকল এলাকায় চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ, কথিত সাংবাদিক ও পুলিশের সোর্স আমজাদ হোসেন মোল্লার গ্রেপ্তার দাবি এলাকাবাসীর বিএসএফের হাতে আটক ২ পুলিশকে ফেরত আনল বিজিবি নগরীতে পিস্তল-হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ প্রতিযোগিতায় টিকে থাকতে বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই: এমপি কালাম আড়াইহাজারে ভাড়া ঘরে যুবকের বস্তাবন্দি লাশ, স্ত্রী আটক

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল-সেক্রেটারি ইকবাল

  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৪.৫৯ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে মাজেদুল ইসলামকে সভাপতি, আবদুল্লাহ আল মামুন ও এসএম আসলামকে সহ- সভাপতি এবং কাউন্সিলর ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. আকবরকে সাংগঠনিক সম্পাদক করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল দশটায় সিদ্ধিরগঞ্জস্থ হিরাঝিল জি. আর কনভেশন সেন্টারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন এ কমিটি ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র ১ম যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সদস্য সচিব কাউন্সিলর ইকবাল হোসেন, সদস্য কাউন্সিলর গোলাম মুহম্মদ সাদরিল, কুতুবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব গোলাম মুহম্মদ কায়সার, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুর নাহার বেগমসহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র আওতাধীন ১০টি ওয়ার্ড বিএনপি’র সভাপতি এবং সাধারণ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort