সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের অবরোধ বিরোধী মিছিল

  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৯.৫৩ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচীর বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধবিরোধী মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াসিন মিয়ার নেতৃত্বে এই মিছিলটি বের হয়।

 

এছাড়াও সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলের চিটাগং রোড, মৌচাক, সানারপাড়, সাইনবোর্ডসহ বিভিন্নস্থানে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতৃত্বে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিনব্যাপী কর্মসূচী পালন করেন।

এসময় হরতালবিরোধী মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিএনপিবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল চিটাগং রোড থেকে শুরু হয়ে মৌচাক, সানারপাড়, সাইনবোর্ড হয়ে পুনরায় শিমরাইলের চিটাগং রোড এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

 

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সর্বদা প্রস্তুত রয়েছি। বিএনপি জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আমাদের এমপি একেএম শামীম ওসমানের নির্দেশনায় সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করছে। রাজপথে থেকেই বিএনপি জামায়াতের নৈরাজ্য মোকাবেলা করবেন বলে জানান তারা।

হরতালবিরোধী মিছিলে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান (বিএসসি), সাধারণসম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শামীম আরা লাভলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি সামাদ বেপারী, সাধারণ সম্পাদক হাজ্বী কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজমুল হক খোকা, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ণ যুবলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার ইসলাম, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নূর উদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে সভাপতি পদপ্রার্থী আমিনুল হক রাজু, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী হাজী শফিকুল ইসলাম শফিক, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শিব্বির আহম্মেদ, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজ্বী জহিরুল হক জহির, যুবলীগ নেতা শাহরিয়ার রহমান বাপ্পী, নাসিক ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজ্বী মিজানুর রহমান দিপু, নাসিক ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক (আবুল), সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ ও মোতাহার হোসেন (মনা), যুবলীগ নেতা মোতাহার হোসেন (মুন্না খাঁন), নাসিক ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ শরিফ হোসেন (ইরান)সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা নেত্রী ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতাকর্মী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort