রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সিদ্ধিরগঞ্জে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৪০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৩.৩৬ এএম
  • ২২০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভীন খানমের নেতৃত্বে রোববার (১৬ জুলাই) দুপুরে গোদনাইল ইউনিয়নের উত্তর শান্তিনগর খালপাড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এসময় প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে পাঁচশ বাড়ির দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার।

 

এছাড়া অনুমোদনের বাইরে অবৈধভাবে অতিরিক্ত চূলা ব্যবহারের অপরাধে চার গ্রাহককে দশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

তিতাসের জোবিও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান বলেন, এর আগে এই অবৈধ সংযোগগুলো দুইবার বিচ্ছিন্ন করা হলেও স্থানীয় প্রভাবশালী ও দালালচক্রের ছত্রছায়ায় তৃতীয়বার সংযোগ স্থাপন করা হয়।

 

বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো পুনরায় বিচ্ছিন্নসহ সীলগালা করে দেয়া হয়। অবৈধ সংযোগ প্রদানকারিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিতাসের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort