শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান জাল নোট ও তৈরীর সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ১০.০৯ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

শনিবার (৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এর আগে সিদ্ধিরগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা ‘খ’ জোনের ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এসময় নোট ছাপানোর সরঞ্জাম ও নগদ ৭ লক্ষ ৮০ হাজার টাকা, ১টি ল্যাপটপ, ১ টি প্রিন্টার, জালনোট তৈরির ডাইস ৩টি, জালনোট তৈরির গ্লাস ২টি, ট্রেসিং পেপার ১ কেজি, এ ফোর পেপার ২৫০ পেজ ও জাল নোট ছাপানোর প্রিন্টারে ব্যবহারের বিভিন্ন রংয়ের কালি উদ্ধার করে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন-ফেনীর আকরামপুরের মৃত আবু তালেবের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৪), চাঁদপুরের ফরিদগঞ্জের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ রাসেল (৩২) ও কুড়িগ্রামের নাগেশ্বরীর আজিজ রহমানের ছেলে মোঃ রুবেল ইসলাম হৃদয় (২০)

পুলিশ জানায়, শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আব্দুল আজিজ মোল্লার ভাড়াবাড়ির ৪র্থ তলায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে জাল নোট প্রস্তুত করা অবস্থায় গ্রেপ্তার করে এবং নগদ ৭ লক্ষ ৮০ হাজার জাল টাকাসহ জালনোট ছাপানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, জাল নোট প্রস্তুত করে বিভিন্ন ধর্মীয় উৎসব (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) সহ বিভিন্ন সময় ঢাকাসহ আশ-পাশের সকল জেলায় জালনোট বিক্রয় করে থাকে।

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort