মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম কুমির আতঙ্কে দিন পার করছেন বন্দরের তিনগাঁওবাসী, উদ্ধারে চলছে তৎপরতা বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা, গ্রেপ্তার তাফসীর স্বাধীন রাষ্ট্র, পরাধীন মানুষ—বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি ভাঙ্গায় নামজারি নিয়ে বিস্ফোরক অভিযোগ, বিক্রি হয়ে যাওয়া জমিতেও ‘কাল্পনিক নামজারি’ জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা

সিদ্ধিরগঞ্জে পিকআপ ভ্যান থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ৭.২৮ এএম
  • ৬০৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকায় একটি পিকআপ ভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৮-২৭৪০) কে ধাওয়া করে জব্দ করার পর ওই গাড়ি থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। রোববার (৩ অক্টোবর) রাতে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড় থেকে এ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সোনারগাঁয়ের কাঁচপুর চাঁদমহল সিনেমা হল এলাকায় রোববার রাতে মহাসড়কে হাইওয়ে পুলিশ টহল দেওয়ার সময় ওই পিকআপ ভ্যানকে থামার জন্য সংকেত দেয়।

এ সময় সেটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিছু ধাওয়া করে। এক পর্যায়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় পিকআপ ভ্যানটি ফেলে চালক পালিয়ে যায়।

এরপর গাড়িটি তল্লাশি করে চালকের সিটের পেছন থেকে বিশেষ কায়দায় লুকানো ১৯ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার প্রতিটি প্যাকেটে ২ কেজি করে মোট ৩৮ কেজি গাঁজা ছিল।

ওসি মনিরুজ্জামান আরও বলেন, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort