সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সিদ্ধিরগঞ্জে কিলার জসিম গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ৬.২৭ এএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি নিয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ি জসিম ওরফে কিলার জসিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) দুপুরে আসামী কিলার জসিমকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে মধ্য রাতে নাসিক ১নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের ভাষ্যমতে কিলার জসিম একজন মাদক ব্যবসায়ী, বিভিন্ন অপকর্ম ও হত্যাকান্ডের মূলহোতা, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী ও বিভিন্ন মামলার আসামি। তার বিরুদ্ধে একাধিমক নারী কেলেংকারীর অভিযোগও রয়েছে।

জানা যায়, ২০২০ সালের ২২ ডিসেম্বর চাঁদাবাজিকে কেন্দ্র করে সংগঠিত সংঘাতের ঘটনায় চিটাগাং রোড রেন্ট-এ কার মালিক সমিতির সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভুইয়া রাজুকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ এবং ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ‘ক’ অঞ্চলে চাঁদাবাজির মামলা দায়ের করেন সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার মৃত হাজী আব্দুল মোতালেবের স্ত্রী মোসা: রহিমা বেগম(৬০)।

 

তিনি সদ্য ভেঙ্গে দেয়া মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শিব্বির আহমেদের ও বর্তমান চিটাগাং রোড রেন্ট-এ কার মালিক সমিতির সভাপতি জসিম এর মা।

মামলার অন্যান্য আসামীরা হলো, সিরাজ উদ্দিনের ছেলে রেন্ট-এ কার স্ট্যান্ডের সাবেক সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন(৫০), আলাউদ্দিনের ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. সাইফুল ইসলাম(৩৫), মৃত মোহাম্মদের ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহাগ (৩৭), নুরুল ইসলামের ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. আজিজ (৩৮), আবুল কালাম মোল্লার ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. মহিউদ্দিন (৪৫), মৃত ওয়ালি উল্লাহ ছেলে মো. এনায়েত উল্লাহ (৩৭), ইদ্রিস আলীর ছেলে যুবলীগ নেতা সানাউল্লাহ সানী (৩২), আবু সাইদের ছেলে টাইগার ফারুক (৩৮)সহ আরো অজ্ঞাত ২০/২৫ জন।

মামলা সূত্রে যানা যায়, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেয়ার পর আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করে। পরে পুলিশ আব্দুল আজিজ নামে এক আসামীকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানায়, আদালত থেকে সুনির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে কিলার জসিম নামে একজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে মাদক, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort