মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় জাসাসকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ আমিও এক সময় পাট ব্যবসায়ী ছিলাম: আবুল কালাম সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ম্য

সাকিব হত্যাকান্ডের তিন আসামী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ১১.৩৪ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে কিশোর সাকিব (১৪) হত্যার ঘটনার মামলার প্রধান তিন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৬ জুন) রাজধানীর বাংলা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২৫ই জুন ফতুল্লা থানাধীন রেলস্টেশন এলাকায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে সাকিব (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লার দাপা ইদ্রাকপুর বেপারীপাড়া ওয়াচ প্লাজার পিছনের বাসিন্দা ফতুল্লা পাইলট স্কুলের দাড়োয়ান শুক্কুর আলীর দুই ছেলে মো. ফয়সাল (১৮) ও পারভেজ (২২) এবং একই এলাকার মৃত মো. হারুন হোসেনের ছেলে মো. রবিউল (১৮)।

জানা গেছে, গত ২৫ জুন রাতে আসামীদের মধ্যে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। পরবর্তীতে আসামিদের সঙ্গে সাকিবের কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে একজন তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ইতোমধ্যে সাকিবের মা ও বড় ভাই লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় সাকিবকে মাটিতে কাতরানো অবস্থায় দেখতে পান। পরবর্তীতে গুরুতর আহত সাকিবকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

র‌্যাব জানিয়েছে, উক্ত হত্যা মামলার সাথে জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort