শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ও তার পুত্রের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৪.২৮ এএম
  • ২৫১ বার পড়া হয়েছে

 

ফতুল্লার আলীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল টিমের খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জুন) বিকেলে ফতুল্লার আলীগঞ্জ এলাকায়।

 

পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরসহ তার পুত্রের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ব্যবসায়ী হাজী নাসির উদ্দিন।

জানা যায়, আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল টিম কে নিয়ে ফাতেমা মনিরের পুত্র ফাহিমের সাথে বাদীর পুত্র পিয়াসের (২৭) সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার বিকেল ৫ টার দিকে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির তার পুত্র ফাহিম সহযোগি ইমরানসহ ৩০-৩৫ জনের একটি দল লাঠি সোটা হাতে নিয়ে বাদীর বাসার সামনে গিয়ে প্রথমে গালমন্দ করে। এক পর্যায়ে হামলাকারীরা বাদীর বাড়ীর গেইট ভেঙ্গে বাসায় প্রবেশ করে আসবাব পত্র ভাংচুর সহ পুত্র পিয়াস (২৭) ও নাতি-ওয়াসি (১)কে হত্যার চেষ্টা করে। হামলাকারীদের কবল থেকে রেহাই পেতে বাদী ডাক-চিৎকার করলে হামলাকারীদের হাতে থাকা লোহার রড ও পাইপ দিয়া ছেলে পিয়াস (২৭), পিয়াল (২৫), বাদীর স্ত্রী পারুল (৫০)সহ প্রতিবেশী- রোকসানা (৩৭), জেবা (২০) বাসার কাজের বুয়াদেরকে এলোপাথারীভাবে আঘাত করিয়া আমাদের সকলকে মারাত্মকভাবে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে।

অপরদিকে ফাতেমা মনিরের পুত্র ফাহিমের দাবী নাসীর উদ্দিন তার পু্ত্রের সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালিয়ে ইমরান (৩২), মিঠুন (২৬) সহ বেশ কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এ ঘটনায় ইমরান ও মিঠুন বাদী হয়ে পিয়াস,শোভন,তনু,নাসির উদ্দিন সহ বেশ কয়েকজনকে আসামী করে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort