শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

শান্ত-মুশফিকের ব্যাটিং ঝড়ে ফের শীর্ষে সিলেট

  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ৪.০৮ এএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

এক ম্যাচ পরই জয়ে ফিরল সিলেট সিক্সার্স। নিজেদের নবম ম্যাচে সিলেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।

নবম ম্যাচে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশন থেকে শীর্ষে উঠে গেল সিলেট। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় পজিশনে নেমে গেল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।

শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে শুভাগত হোমের ব্যাটিং তাণ্ডবে ৬ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে চট্টগ্রাম। দলের হয়ে ২৯ বলে তিন চার আর তিন ছক্কায় ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত।

এছাড়া ৪০ বলে ৫২ রান করে ফেরেন মেহেদি মারুফ। ২৭ বলে ৩৪ রান করেন আফিফ হোসেন।

টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব শুরু করেন সিলেটের তারকা ওপেনার নাজমুল হোসেন শান্ত। তাওহিদ হৃদয়ের সঙ্গে ৮.১ ওভারে ৬৩ রানের জুটি গড়েন শান্ত। ১৮ বলে ১৫ রান করে ফেরেন হৃদয়।

এরপর মুশফিকুর রহিমের সঙ্গে ২৮ বলে ফের ৪৭ রানের জুটি গড়েন শান্ত। দলীয় ১১০ রানে দলকে জয়ের পথে একধাপ এগিয়ে দিয়ে আউট হন এই তরুণ ওপেনার। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬০ রান করে ফেরেন শান্ত।

শান্ত আউট হওয়ার পর মুশফিকুর রহিমের ২৬ বলের অপরাজিত ৪১ আর রায়ান বুলের ১৬ বলের ৪১ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১২ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পায় সিলেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort