সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

লেভার জোড়া গোল,চার ম্যাচ হাতে রেখেই লা লীগা চ্যাম্পিয়ন বার্সা

  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩, ৪.০২ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

প্রতীক্ষার প্রহর শেষ।গতকাল রিয়াল মাদ্রিদ হারলেই লা লীগা শিরোপা নিশ্চিত হয়ে যেত বার্সালোনার।তবে সেটি না হলেও উৎসবের অপেক্ষা মাত্র ২৪ ঘন্টা দীর্ঘায়িত হয়েছে কাতালান ক্লাবটির।

এস্পানিওলের মাঠে রোববার রাতে রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। তাদের অন্য দুই গোলদাতা আলেসান্দ্রো বালদে ও জুল কুন্দে।দাপুটে এই জয়ে চার ম্যাচ হাতে রেখেই লা লীগ শিরোপা নিশ্চিত করেছে বার্সা।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে শুরুতে হাডাহাড্ডি লড়াই হলেও শেষ দিকে এসে পরিষ্কার ব্যবধানে এগিয়ে যায় বার্সা।৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট বর্তমানে ৮৫। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। নিজে বাকি থাকা বাকি তার ম্যাচে জয় পেলেও বার্সাকে টপকানোর আর সুযোগ নেই কার্লো আনচেলেত্তির শিষ্যদের।

এস্পানিওল কাগজে কলমে বার্সা থেকে অনেক পিছিয়ে, মাঠের লড়াইয়েও বেশিরভাগ সময় খুঁজে পাওয়া গেলনা দলটিকে। ৭০ শতাংশ সময় বল দখলে রাখা বার্সা বিরতির আগেই খেলার নিয়তি লিখে ফেলে।

ম্যাচের ১১ তম মিনিটে আলেসান্দ্রো বালদের নিখুঁত পাস থেকে লক্ষ্যভেদ করে দলকে লিড এনে দেন লেভাডনফস্কি।প্রথম গোলে এসিস্টের ভূমিকায় থাল বালদের গোলেই আট মিনিট পর ব্যবধান দিগুণ করে বার্সা।৪০ মিনিটে রাফিনিয়ার ক্রস থেকে লেভা আবারও জাল খুঁজে নিলে তিন পয়েন্টের পাশাপাশি লা লিগা শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালান ক্লাবটির। সর্বশেষ ২০১৯ সালে লা লীগা শিরোপা জিতেছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

জোড়া গোলে অভিষেক মৌসুমেই লা লীগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন লেভানডফস্কি।লীগে বর্তমানে এই পোলিশ স্ট্রাইকারের গোলসংখ্যা ২১।দুইয়ে থাকা করিম বেনজেমার মোট গোল ১৭।

৩-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া বার্সা দ্বিতীয়ার্ধের শুরতেই ফের পেয়ে যায় গোলের দেখা।৫৩ তম জুল কুন্দে দারুণ এক গোলে স্কোরলাইন ৪-০ করেন।শেষদিকে আক্রমণ বাড়ায় এস্পানিওল।এ সময়দুটি গোল আদায় করে নিয়ে পরাজয়ের ব্যবধান কমায় স্বাগতিকেরা।

১৯৪৮-৪৯ মৌসুমে আসরের শেষ দিনে এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ লিগ শিরোপা জিতেছিল বার্সেলোনা। সেই দলকে হারিয়ে এবার ২৭তম বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হলো তারা।

আগের ২৬ শিরোপার ১০টিই বার্সেলোনা জিতেছে একবিংশ শতাব্দীতে; ক্লাবের ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসির উপস্থিতিতে। সেই হিসেবে ১৯৯৯ সালের পর এই প্রথম দলটি মেসিকে ছাড়া লিগ শিরোপার স্বাদ পেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort