শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

রোমে বন্দুকধারীর গুলিতে তিন নারী নিহত

  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৩.২৮ এএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

ইতালির রাজধানী রোমের একটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের বৈঠকের সময় এক ব্যক্তি বন্দুক বের করে গুলি চালিয়ে অন্তত তিন নারীকে হত্যা করেছেন। রোববার অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের বৈঠক চলাকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ইতালির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুলি চালিয়ে তিন নারীকে হত্যার ঘটনায় অভিযুক্ত ৫৭ বছর বয়সী ওই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। রোমের ফিদিন জেলার ওই অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দারা পার্শ্ববর্তী একটি বারে বৈঠক করছিলেন। সেখানে এই গুলির ঘটনা ঘটেছে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইতালির বার্তা সংস্থা আনসা বলেছে, তিনি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। এরপর আমি তোমাদের সবাইকে মেরে ফেলব বলে চিৎকার করেন। তারপর গুলি চালাতে শুরু করেন।

গুলির এই ঘটনা আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর।

অপর একজন প্রত্যক্ষদর্শী রাই নিউজকে বলেছেন, সন্দেহভাজন হামলাকারী সেখানকার একজন স্থানীয় বাসিন্দা। এর আগে অন্যান্য বাসিন্দাদের সাথে একাধিক বিরোধে জড়িয়ে পড়েছিলেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort