শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রেকর্ড রান করেও হারল ভারত

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২, ৪.০০ এএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে রেকর্ড রান করেও হার এড়াতে পারেনি ভারত। ১২০ বলে ২১১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও পরাজয় মেনে নিতে হয় স্বাগতিকদের।

২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২০২/৩ রান করে ৫৩ রানের জয় পেয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। অথচ বৃহস্পতিবার ২১১ রান করেও হারা এড়াতে পারেনি।

বৃহস্পতিবার টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। ওপেনার ইশান কিশানের ৪৮ বলে ১১টি বাউন্ডারি আর তিন ওভার বাউন্ডারিতে গড়া ৭৬ রানের ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ২১১ রান করে ভারত।

ইনিংসের একিবারে শেষ দিকে মাত্র ১২ বলে দুই চার আর তিন ছক্কায় অপরাজিত ৩১ রান করেন হার্দিক পান্ডিয়া। এছাড়া ১৬ বলে ২৯ আর ২৭ বলে ৩৬ রান করেন ঋষভ পন্থ ও স্রেয়াশ আইয়ার।

টার্গেট তাড়া করতে নেমে ডেভিড মিলার ও ভেন দার ডুসেনের ব্যাটিং তাণ্ডবে ৫ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ উইকেটে ৬৪ বলে ১৩১ রানের অবিচ্ছিন্ন ‍জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মিলার-ডুসেন। ৪৬ বলে ৭টি চার আর ৫টি ছক্কায় ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন ডুসেন। ৩১ বলে চার বাউন্ডারি আর ৫টি ছক্কার সাহায্যে অপরাজিত ৬৪ রান করেন মিলার কিলার।

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলাটি ১২ জুন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort