রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রূপগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৪.৫৭ এএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

রূপগঞ্জে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের দূর্ধর্ষ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো- সাইফুল ইসলাম (৩৫), মো. বাবুল (৪৯), আবুল কাসেম (৪৫), মো. আলম (৪৫) ও সাব্বির হোসেন (২১)। তাদের মধ্যে চারজনের বাড়ি চট্রগ্রাম ও সাব্বিরের বাড়ি কুমিল্লা জেলায়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

 

মুলত তারা চট্রগ্রাম কেন্দ্রীক পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়েরসহ তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে সোমবার (৩১ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, রাতে আন্ত:জেলার চৌদ্দ থেকে পনেরজনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এশিয়ান হাইওয়ের পাশে পাওয়ার গ্রিড অব বাংলাদেশ এর আওতাধিন ৪০০/২৩০ কেভি গ্রিড এর একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

 

এই সংবাদ পেয়ে পুলিশ ডাকাতদের গ্রেপ্তার করতে সেখানে অভিযান চালায় এবং বিদ্যুৎ উপকেন্দ্রটি ঘিরে ফেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও পুলিশ পাঁচজনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort