রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রূপগঞ্জের লা রিভারিয়া রিসোর্ট সিলগালা

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ৪.০৩ এএম
  • ৫৫৬ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: রূপগঞ্জে লকডাউন অমান্য করে দর্শনার্থী প্রবেশ ও স্বাস্থ্যবিধি না মানায় শীতলক্ষ্যার তীরে অবস্থিত রিসোর্ট লা রিভারিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রিসোর্টটি সিলগালা করে দেয়া হয়।
মঙ্গলবার ২৯ জুন দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম।
এ সময় রিসোর্টে বেড়াতে আসা দর্শনার্থীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া এবং রিসোর্টের ম্যানেজার পরিচয় দেয়া সোহেল মিয়াকে সতর্ক করা হয়।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম বলেন, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে লা রিভারিয়া রিসোর্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আগত দর্শনার্থীদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort