মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৯.৩৬ এএম
  • ১৪১ বার পড়া হয়েছে

রাজু খন্দকার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে শহরের জিমখানা লেক পাড়ে মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব রহমানের সঞ্চালনায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আজকে সবার কাছে আমার একটা কথা আসেন আমরা সবাই এক হয়ে একসাথে কাজ করি যাতে দেশটা সুন্দরভাবে গড়ে তুলতে পারি, হিংসা বিবাদ না করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাজ করি।

তিনি আরো বলেন ,নারায়ণগঞ্জের উন্নয়নের প্রশ্নে এবং শান্তি ও আইনশৃঙ্খলা প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ বিরুদ্ধে শান্তির শৃঙ্খলার স্বার্থে নারায়ণগঞ্জবাসীকে পদক্ষেপ নিতে হবে। বিএনপি একটি শান্তিপ্রিয় দল ।বিএনপিতে চাঁদাবাজদের কোন স্থান নেই। যদি কেউ বিএনপির নাম বল চাঁদা দাবি করে তাহলে তাকে ধরে বেঁধে পুলিশের কাছে সোপর্দ করবেন। আমরা চাই হত্যা, গুম, মাদক ও চাঁদাবাজমুক্ত একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়তে।

পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ১৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের ডিআইটির বিভিন্ন দোকান, পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আক্তার হোসেন, সরকার আলম, শেখ সেলিম আহমেদ, আলমগীর হোসেন চঞ্চল, মাকিত মোস্তাকিম শিপলু, কাজী নাঈম, আল আরিফ, ১৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সহ- সভাপতি আবুল হাসেম সহ নেতৃবৃন্দ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort