শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই বৃহত্তর রাজবাড়ীর কৃতি সন্তান ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধানমন্ত্রী মন্ত্রীর পরিষদে পূর্ণ মন্ত্রী উপদেষ্টা ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রতিমন্ত্রী হলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সোনারগাঁয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িত হয়েছে: রাশিয়া

  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৪.১২ এএম
  • ৩৯৯ বার পড়া হয়েছে

রাশিয়া দাবি করেছে ইউক্রেন যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর ডেপুটি হেড ভাদইয়াম স্কিবিটস্কি যুক্তরাজ্যের একটি গণমাধ্যমের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে জানান, হিমার্স রকেট লঞ্চার দিয়ে রাশিয়ার সেনা স্থাপনার ওপর হামলা করতে যুক্তরাষ্ট্র তথ্য ও প্রযুক্তিগত সহায়তা করছে।

তিনি আরও জানান, হামলা চালাতে যুক্তরাষ্ট্র স্যাটেলাইটের ছবি ও তাৎক্ষণিক তথ্য দিয়েছে এবং হামলার আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সঙ্গে ইউক্রেনের গোয়েন্দাদের আলোচনা হয়েছে।

ইউক্রেনের উচ্চপদস্থ গোয়েন্দ কর্মকর্তার এমন স্বীকারোক্তির পর রাশিয়া দাবি করল যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িত হয়েছে।

এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই সাক্ষাৎকার দেখিয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত, যদিও তারা বার বার বলেছে, তারা শুধুমাত্র অস্ত্র সরবরাহই করছে। কারণ রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি দ্বন্দ্বে জড়াতে চায় না।

বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, দোনবাস ও অন্যন্য জনবহুল অঞ্চলে কিয়েভ যেসব রকেট হামলা চালিয়েছে, যার কারণে অনেক বেসামরিক লোক মারা গেছেন, তার জন্য বাইডেন প্রশাসন সরাসরি দায়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort