মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

মেয়াদোত্তীর্ণ খেজুর রেখে পালালেন বিক্রেতা

  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৩.৪৯ এএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির সময় ক্রেতার কাছে ধরা পড়ে যাওয়ায়, খেজুর ফেলে পালিয়ে গিয়েছে এক বিক্রেতা। রবিবার (১৪ আগস্ট) সকালে শহরের চাষাঢ়া হক প্লাজার সামনে ফুটপাতে ওই ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা প্রায় ৩ কার্টন খেজুর ডাস্টবিনে ফেলে দেয়।

পালিয়ে যাওয়া ওই বিক্রেতার নাম ইসরাফিল। তিনি ভ্রাম্যমাণ হকার। তবে তার বিস্তারিত পরিচয় কেউ জানাতে পারেনি।

মেয়াদোত্তীর্ণের বিষয়টি নজরে ফয়েজ উদ্দিন নামে এক ক্রেতার। তিনি বলেন, দরদাম করে ২শ’ টাকা কেজি খেজুর কিনেছিলাম। পরে প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণ দেখে জানতে চাইলে বিক্রেতা সদুত্তর দিতে পারেননি। এসময় দেখি বাকিগুলোর মেয়াদও নেই। পরে আশেপাশের আরও মানুষ জড়ো হলে বিক্রেতা পালিয়ে যান। মেয়াদ আলাদা কাগজে বাড়িয়ে স্টিকার আকারে লাগিয়ে পঁচা ও দীর্ঘদিন আগের মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি করছিলেন ওই বিক্রেতা।

এদিকে, ‘হক প্লাজা’র কেয়ারটেকার রুবেল ও মামুন জানিয়েছেন, বাহিরে হৈচৈ হওয়ার পরে বিক্রেতা ইসরাফিল একটি কার্টন হাতে নিয়ে নিচে আন্ডারগ্রাউন্ডের ভেতরে যান। এরপর কার্টন উপরে রেখে পালিয়ে যান। পরে সেটিও স্থানীয়রা নিয়ে দেখে মেয়াদ নেই।

এ সময় স্থানীয় লোকজন দাবী করেন, ভ্রাম্যমান এসব দোকানীরা প্রায় সময় এমন মেয়াদোত্তীর্ণ ফল বিক্রি করে ক্রেতাদের ঠকায়। এতে করে স্বাস্থ্য ঝুকি বেড়ে যাচ্ছে। এই বিষয়ে প্রশাসন ও নিদ্রিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort