শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি

মেয়র পদ হারাতে পারেন জাহাঙ্গীর

  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৩.৪৭ এএম
  • ৫৪৭ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ হারাতে পারেন মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

শুক্রবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ ইঙ্গিত দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সে ব্যবস্থা নেওয়া হতে পারে। সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অফিসিয়ালি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবাই একবাক্যে তার (জাহাঙ্গীর আলম) বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছে। সেই প্রেক্ষিতে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার হলে সেক্ষেত্রে স্থায়ী-অস্থায়ীর প্রশ্ন থাকে না। বহিষ্কার, (মানে আজীবন) বহিষ্কারই।

বক্তব্য সুপার এডিটেড দাবি করেছিলেন, যাচাই-বাছাই করেছেন কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মিটিং তো অনেক দিন পরে হয়েছে। কাজেই আমাদের পার্টি, আমাদের পার্টির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এই বিষয়টি ভালোভাবেই খোঁজ-খবর নিয়ে, পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই করেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

গাজীপুরের পুরো কমিটি থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, একজনের জন্য কি পুরো কমিটি ভেঙে যায়?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort