শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের

মিয়ানমারে ৭ কলেজশিক্ষার্থীর মৃত্যুদণ্ড

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৪.৪৩ এএম
  • ৩৩২ বার পড়া হয়েছে

মিয়ানমারের সামরিক জান্তা সরকার দেশটিতে আরও অন্তত সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। চলতি সপ্তাহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই সাত জন কলেজশিক্ষার্থী। এ নিয়ে দেশটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সংখ্যা ১৩৯ জনে পৌঁছেছে বলে শনিবার জানিয়েছে জাতিসংঘ।

তবে সর্বশেষ এই মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য দেশটির জান্তা সরকারের একজন মুখপাত্রকে টেলিফোন করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। জাতিসংঘ মিয়ানমারের জান্তার বিরুদ্ধে ‘বিরোধীদের দমনের হাতিয়ার’ হিসেবে মৃত্যুদণ্ডকে ব্যবহারের অভিযোগ করেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির বেসামরিক সরকার পতনের পর থেকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে মিয়ানমার। সেসময় অভ্যুত্থানের পরপরই চালানো অভিযানে অং সান সু চি-সহ বেসামরিক নেতাদের গ্রেপ্তার করে সামরিক বাহিনী। এর মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির গণতন্ত্রের সংক্ষিপ্ত যাত্রার অবসান ঘটে।

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, বুধবার মিয়ানমারের একটি সামরিক আদালত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে সাত শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিরোধীদের দমনে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসাবে মিয়ানমারের সামরিক জান্তা ব্যবহার করছে বলে তীব্র সমালোচনা করেছেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা ইয়াঙ্গুন-ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত এপ্রিল মাসে একটি ব্যাংকে গোলাগুলির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

ইয়াঙ্গুনের দাগোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক সংগঠন বলেছে, প্রতিশোধমূলক পদক্ষেপ হিসাবে শিক্ষার্থীদের মৃত্যুদণ্ড দিয়েছে সামরিক জান্তা বাহিনী।

এদিকে, বৃহস্পতিবারও দেশটির চার তরুণ আন্দোলনকারীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। ওই চার আন্দোলনকারীর মৃত্যুদণ্ডের সাজার বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

স্থানীয় একটি পর্যবেক্ষক গোষ্ঠীর তথ্য অনুযায়ী, ভিন্নমতাবলম্বীদের দমনে সামরিক জান্তার বলপ্রয়োগে মিয়ানমারে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ২৮০ জন বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া অভ্যুত্থানের পর দেশটির আরও ১১ হাজার ৬৩৭ জনকে আটক করেছে জান্তা বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort