রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

মায়ের কবরের পাশে মেয়র আইভী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ৪.০০ এএম
  • ৬২৪ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: সদ্য প্রয়াত মা মমতাজ বেগমের কবর জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (২৬ জুলাই) বিকেলে বাদ আছর নগরীর মাসদাইর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় সিটি কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন তিনি। একই সময় তাঁর পিতা নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার কবর জেয়ারত করেন। এ সময় ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, মেয়র আইভীর ছোট বোন মিনু বেগম, দুই ভাই মহানগর যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, মহানগর যুবলীগের সভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আব্দুল মোত্তালিব, শরীফ হীরা, হিমেল খান প্রমুখ।
সিটি কবরস্থানের সামনে মেয়রের মায়ের মৃত্যুর শোক জানিয়ে দু’টি ব্যানার স্থাপন করা হয়েছিল। কবরস্থানের মূল গেটের সামনে ব্যানার স্থাপনের নিয়ম না থাকায় তিনি সেগুলা সরিয়ে ফেলার নির্দেশ দেন। তিনি নিজে সেখানে দাঁড়িয়ে একটি ব্যানার অপসারণ করেন। প্রয়োজনে অন্যত্র এগুলো স্থাপনের নির্দেশ দেন। বিশেষ বিবেচনায় অনিয়ম করার পক্ষে তিনি নন বলে জানান।
উল্লেখ্য, গত রোববার বিকেলে ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁকে মাসদাইর কবরস্থানে স্বামীর কবরের পাশে সমাহিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort