বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

মহানগর শ্রমিক দলের অধীনে মেয়াদোত্তীর্ণ সকল কমিটি বিলুপ্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ৬.৪১ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের অধীনে সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ থানা, ওয়ার্ড ও পরিবহন শ্রমিক দলের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলি বিলুপ্ত করে আগামী ৯০ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (৬ জুন) মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম ও সদস্য সচিব ফারুক হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর শ্রমিক দলকে আরো শক্তিশালী ও বেগমান করার লক্ষ্যে সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ থানা ওয়ার্ড ও পরিবহন শ্রমিক দলের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো বিলুপ্ত করে নতুনভাবে রেজুলেশন আকারে গঠন করার জন্য সিদ্ধান্ত করা হয়েছে। ৭ জুন থেকে এসকল কমিটির কার্যক্রম স্থগিত থাকবে। সেই সাথে আগামী ৯০ দিনের মধ্যে সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ থানা ওয়ার্ড ও পরিবহন শ্রমিক দলের কমিটিগুলি পূর্ণাঙ্গ করার জন্য অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে সদস্য সচিব মো. ফারুক হোসেন বলেন, আগামী দিনের আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলকে আরও গতিশীল করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো।

এর আগে গত ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মহানগরের পূর্ব কমিটি বিলুপ্ত করে এই নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। এতে আহবায়ক করা হয় এস এম আসলাম এবং সদস্য সচিব করা হয় মো. ফারুক হোসেনকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort