শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

মশার কয়েল ও মুড়ি কারখানায় তিতাসের অভিযান, জেল-জরিমানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৪৬ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের বন্দরে মশার কয়েল ও মুড়ি উৎপাদন কারখানাসহ তিনটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি। এ সময় একটি কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা ও আরেকটি কারখানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) দুপুরে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে উপজেলার গোকুল দাশেরবাগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নুরুজ্জামান চৌধুরির মালিকানাধীন আবিদ এন্ড ব্রাদার্স নামে মুড়ি উৎপাদনকারী কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানার সবগুলো চুলা ভেঙ্গে দেয়া হয়। এ সময় অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ নেয়ায় প্রতিষ্ঠানটিকে নগদ ৮০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আটককৃত দুই কর্মচারীকে এক মাসের জেল প্রদান করা হয়।
পরে একই এলাকায় শাহনাজ বেগমের মালিকানাধীন সাব্বির কেমিক্যাল ওয়ার্কস এর গুড ফাইট সুপার জাম্বো নামে মশার কয়েল উৎপাদনকারী কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সেখানেও গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে তিতাস কর্তৃপ। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে পুলিশ কারখানার মালিকের ছেলেকে আটক করে। পরে পার্শ্ববর্তী আরো একটি কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, এই তিনটি প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ পাইপ ও রাইজাররের মাধ্যমে গত কয়েক বছর যাবৎ অবৈধভাবে উচ্চ চাপের গ্যাস সংযোগ নিয়ে উৎপাদন অব্যাহত ছিল। প্রতি মাসে তারা কমপে তিন থেকে চার লাখ টাকার গ্যাস চুরি করে আসছে।
তিনি জানান, এসব কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে পাইপ ও রাইজারসহ যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়। পর্যায়ক্রমে এই অঞ্চলের সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিতাসের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort