রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

ভুয়া ভ্যাকসিন কাণ্ডের শিকার মিমি ভোরে জ্ঞান হারিয়ে ফেলেন

  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১, ৪.৩০ এএম
  • ৬৪৭ বার পড়া হয়েছে

কদিন আগেই ভুয়া ভ্যাকসিন কাণ্ডের শিকার হয়েছিলেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্ত্রী। শনিবার ভোর থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। বর্তমানে বাড়িতেই চলছে তার চিকিৎসা।

প্রাথমিকভাবে জানা যায়, ডিহাইড্রেশন, রক্তচাপের সমস্যা থাকায় ভোর রাতে অজ্ঞান হয়ে যান মিমি। সেই সময় সঙ্গে থাকা মিমির পরিচারিকা দ্রুত তার সহকারীকে খবর দেন। সহকারীর ডাকে ছুটে আসেন চিকিৎসক। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন প্যানিক থেকেও ঘটে থাকতে পারে এই অসুস্থতা।

 

ভারতীয় একটি গণমাধ্যম জানায়, শুক্রবার রাত থেকেই দুর্বল ছিলেন মিমি। এরপর শনিবার ভোর ৩টার দিকে হঠাৎই বেশ অসুস্থ বোধ করতে শুরু করেন। এ সময় অভিনেত্রীর শরীরে ঘাম দেয়। এরপরেই অজ্ঞান হয়ে যান তিনি।

মিমির সহকারী জানান, গুরুতর ডিহাইড্রেশন, অত্যন্ত কম রক্তচাপ, অসহ্য পেটে ব্যথায় কাতর হয়েই সংজ্ঞা হারান অভিনেত্রী। তার আগে থেকেই গল ব্লাডারের সমস্যা থাকায় ওষুধ চলছে তার। এই অবস্থায় তার স্বাস্থ্য নিয়ে ভয় আরও বেড়েছে।

 

জানা গেছে, ভুয়া ভ্যাকসিন কাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর শুক্রবারই যাবতীয় রক্ত পরীক্ষা ও অন্যান্য টেস্ট করান মিমি। ভ্যাকসিনের বদলে তার শরীরে কী প্রবেশ করানো হয়েছে তা নিয়ে বেশ চিন্তিত এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে মিমি জানান, ‘খুবই দুর্বল হয়ে পড়েছি। ভোর ৪টা থেকে পেটে যন্ত্রণা হচ্ছে। ৬টায় চিকিৎসক আমার বাড়ি আসেন।’

মিমির কথা থেকেই জানা যায়, শারীরিক ও মানসিকভাবে তিনি এখন বেশ বিধ্বস্ত। চিকিৎসক আপাতত তাকে সারা দিন বিশ্রামে থাকতে বলেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort