মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

ভুয়া ওয়ারিশ সনদ দিয়ে বরখাস্ত আড়াইহাজারের ইউপি চেয়ারম্যান

  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ৪.০৭ এএম
  • ৪২০ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ মাহমুদকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। একই ব্যক্তির অনুক‚লে দু’টি ওয়ারিশ সনদ প্রদানসহ একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪(১) অনুযায়ী ইউপি চেয়ারম্যান পদ হতে তাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এই ঘটনায় তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে একই ব্যক্তির অনুক‚লে দু’টি ওয়ারিশ সনদ প্রদান, ব্যক্তিগত যোগসাজস, পক্ষপাতমূলক আচরণ, আর্থিক লাভবান হওয়া, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার অভিযোগে তার বিরুদ্ধে তদন্তে নামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। স্থানীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এরপর গত ২৩ আগস্ট স্থানীয় সরকার বিভাগ ইউপি চেয়ারম্যান অদুদ মাহমুদকে সাময়িক বরখাস্ত করে। একই সাথে স্থানীয় প্রশাসনকে মামলার করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে সাতগ্রাম ইউপি চেয়ারম্যান অদুদ মাহমুদ বলেন, সাতগ্রামের আবেদ আলী নামে এক ব্যক্তির ওয়ারিশ সনদ প্রদান করা হয়। সরকারিভাবে অধিগ্রহণ করা জমির টাকা নেওয়ার জন্য এই সনদ তৈরি করা হয়। ওই সনদের প্রতিলিপি তৈরি করে সেখানে ওয়ারিশের সংখ্যা কমিয়ে দেওয়া হয়। দ্বিতীয় ওয়ারিশ সনদে তিনি কোনো স্বাক্ষর দেননি বলে দাবি চেয়ারম্যানের। ওই সনদে তাঁর স্বাক্ষর জাল করা হয়েছে বলে তিনি জেলা প্রশাসনের তদন্ত কমিটিকে জানিয়েছিলেন। চেয়ারম্যান অদুদ মিয়ার বিরুদ্ধে ওই অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাকে বরখাস্ত করা হয়েছে, এই খবর তিনি জানেন না বলে জানান।
এই বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ইউপি চেয়ারম্যান অদুদ মিয়াকে বরখাস্ত করার বিষয়ে চিঠি পেয়েছেন। একই ব্যক্তির পৃথক ওয়ারিশ সনদ প্রদানের ঘটনা প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort