সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

ভুইগড়ে পাসপোর্ট অফিসের গলিতে ২ ছিনতাইকারীকে গণধোলাই

  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৩.২৯ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-ঢাকা-লিংক রোডের ফতুল্লার ভুইগড়ে পাসপোর্ট অফিস গলিতে ছিনতাই করে পালিয়ে যাওয়ার পথে রাসেল (২৫) ও রুবেল(৩৫) নামের দুই ছিনতাইকারী কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় পথচারীরা।

 

গ্রেফতারকৃত ছিনতাইকারী রাসেল ফতুল্লা মডেল থানার গিরিধারা মৃধা মার্কেটের জামাল উদ্দিনের পুত্র ও রুবেল জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডের আক্তার মোল্লার ভাড়াটিয়া মৃত লালু মিয়ার পুত্র।

এ ঘটনায় শুক্রবার সকালে ছিনতাইয়ের শিকার হওয়া গ্রীণ অনাবিল বাস কোম্পানির সুপারভাইজার মোঃ মানিক মিয়া (৩৯) বাদী হয়ে গ্রেফতারকৃত রাসেল ও রুবেলের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরো ২ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

 

মামলায় উল্লেখ্য করা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে বাদী তাদের বাসের উপার্জিত ৫ হাজার ৫ শত টাকা নিয়ে বাসের মালিকের নিকট যাওয়ার পথে পাসপোর্ট অফিস গলির সামনে ফাঁকা রাস্তায় পৌছামাত্র ছিনতাইকারীরা বাদীর পথরোধ করে। এক পর্যায়ে বাদীকে ছুরির ভয় দেখিয়ে তার সাথে থাকা টাকা ৫ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে। এ সময় বাদী ডাক- চিৎকার করলে স্থানীয় পথচারীরা ধাওয়া করে রাসেল এবং রুবেল কে আটক করতে সক্ষম হলে ও টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম অজ্ঞাতনামা অপর দুই ছিনতাইকারী।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন মোল্লা জানায়,ছিনতাইকরে পালিয়ে যাবার সময় পথচারীরা দুই ছিনাতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে ছিনিয়ে নেয়া টাকা নিয়ে পালিয়ে যায় সাথে থাকা অপর দুই ছিনতাইকারী। এ ঘটনায় ছিনাতাইকারীর শিকার হওয়া মানিক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছে। ছিনিয়ে নেয়া টাকা উদ্ধার সহ পালিয়ে যাওয়া অপর দুই ছিনতাইকারীকে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort