শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি

ভারতীয় সিনেমায় বাংলাদেশের নাদিয়া

  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২, ৪.২৫ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

দেশের শোবিজে তার পথচলা এক যুগ পেরিয়েছে। ২০০৮ সালে মডেলিং দিয়ে শুরু করেন ক্যারিয়ার। প্রথম দিকে টিভিসি করে পরিচিতি পান। এরপর ধীরে ধীরে নাটকের পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন। বর্তমানে টিভি নাটকে প্রথম সারির অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচিত।

বলছি সালহা খানম নাদিয়ার কথা। সুদর্শনা এ অভিনেত্রী এবার সিনেমায় নাম লেখাচ্ছেন। তবে বাংলাদেশের নয়, ভারতীয় সিনেমা। এর নাম ‘সুনেত্রা সুন্দরম’। সিনেমাটি পরিচালনা করছেন শিব রাম শর্মা। গল্প রচনা করেছেন অর্পিতা রায় চৌধুরী।

জানা গেছে, আগামী ২৩ মার্চ থেকেই শুরু হচ্ছে এই সিনেমার শুটিং। কলকাতার বিভিন্ন স্থানে হবে এর দৃশ্যায়ন। সিনেমাটিতে কেবল নাদিয়া নন, বাংলাদেশের ফারজানা চুমকিও অভিনয় করবেন। তাদের সঙ্গে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র।
নিরাপদ শৌচাগারের জন্য সামাজিক আন্দোলনের প্রেক্ষাপটে এগোবে সিনেমাটি। কাজটি প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘‘ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী গল্পে কাজ করতে চেয়েছি। ‘সুনেত্রা সুন্দরম’-এর গল্প তেমনই। আশা করছি এটি সামাজিক সচেতনতামূলক ভালো একটি সিনেমা হতে যাচ্ছে।”

নাদিয়া জানান, আগামী ২০ মার্চ ঢাকা থেকে কলকাতায় যাবেন। এরপর টানা শুটিং সেরে দেশে ফিরবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort