রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেনের মৃত্যুতে চেয়ারম্যান প্রার্থী সায়েম আহম্মেদ’র শোক

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ৬.৩২ এএম
  • ৮২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীরটেক ইউনিয়নের পুরান গোগনগরের বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা মো.বেলায়েত হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। মো.বেলায়েত হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজ সেবক, আলীরটেক ইউনিয়ন পরিষদের নির্বাচন চেয়ারম্যান প্রার্থী মো.সায়েম আহম্মেদ।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮.১৫ মিনিটে নিজ বাসভবনে হঠাৎ উচ্চ রক্তচাপের কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে,এক,মেয়ে,আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ যোহর পুরান গোগনগর ঈদগাহ মাঠে জানাজা শেষে পুরান গোগনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এক শোকবার্তায় সায়েম আহম্মেদ বলেন, তিনি জীবদ্দশায় একজন ধার্মিক, সজ্জন এবং পরোপকারী লোক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমরা একজন আপনজন অভিভাবক হারালাম। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।

এসময় জানাজায় উপস্থিত ছিলেন,চেয়রম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা মো. সায়েম আহম্মেদ জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক সওদাগর খান, আলীরটেক ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক,আলীরটেক ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনু,সমাজ সেবক আঃ রব, গোগ নগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূরু হোসেন শিকদার,মো.জুয়েল ওসমান সহ এলাকার গন্যমান্য -ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort