শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

বিএনপি নকল করার ওস্তাদ : আইনমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১.৩২ এএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি নিজেরা কিছু করতে পারে না। তারা নকল করার ওস্তাদ।
তিনি বলেন, আমেরিকা থেকে তারা টেক ব্যাক থিওরি শিখেছে। সেই থিওরি থেকে তারা কেয়ার টেকার গর্ভমেন্টের কথা বলে।
আইনমন্ত্রী আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা শ্রমিক লীগ আয়োজিত মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
এ সময় আনিসুল হক বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ শ্লোগানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সাহেব যখন নির্বাচন করেন তখন একটি ইংরেজি শ্লোগান দিয়েছেন ‘টেক ব্যাক আমেরিকা, বিল্ড ব্যাটার’।
তিনি হাস্যরস করে বলেন, ওই যুক্তরাষ্ট্রের বাইডেনের শ্লোগান নকল করে এখন বিএনপি সাহেবেরা বলছেন ‘টেক ব্যাক বাংলাদেশ’, কিন্তু ওনারা বলে না, বিল্ড ব্যাটার। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশ সংবিধান অনুযায়ী এবং তার এক ইঞ্চি তারতম্য হবে না।
আইনমন্ত্রী আরও বলেন, আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক। আমরা ফাঁকা বুলিতে বিশ্বাস করি না। আর বিএনপি উদ্ভট উদ্ভট কথা বলেন।
শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইবনে মাসুদ খলিফা। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, কসবা পৌর মেয়র এমজি হাক্কানি, যুগ্ম আহবায়ক মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort