বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

বাড়ির মালিকের অসাবধানতায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রবি

  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২, ১১.১১ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইাল ইউনিয়নের ডহরগাঁও এলাকার বাড়ির মালিক আছিয়ার অবহেলায় অবৈধ গ্যাস সংযোগ ছিদ্র হয়ে বিস্ফোরণে দ্বগ্ধ যুবক রবি মিয়া (৩৫) হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

দ্বগ্ধ রবি মিয়া হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার খিচা এলাকার আব্দুল আজিজের ছেলে। গত ৩০ এপ্রিল (শনিবার) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটলেও বাড়ির মালিকের ভয়ে দিশেহারা ভুক্তভোগীরা।

অবশেষে ঘটনার ১২ দিন পর বৃহস্পতিবার (১২ মে) রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন দ্বগ্ধ রবি মিয়ার স্ত্রী মুক্তা।

মুক্তা বেগম জানান, তাদের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার খিচা এলাকায়। জীবিকার তাগিদে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার আছিয়া বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।

বাড়ির মালিক আছিয়া দীর্ঘ সময় ধরে অবৈধ সংযোগ নিয়ে তার আরো ভাড়াটিয়াদের মাঝে সরবরাহ করে আসছে। একইভাবে তাদের ভাড়া ঘরের ভেতর দিয়ে গ্যাস পাইপ নেয়৷ওই পাইপে লিক হলে তা বাড়ির মালিককে জানানো হয়। কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি।

এতে বিরক্ত হয়ে তারা ভাড়া বাসা ছেড়ে দিতে চায়৷ কিন্তু বাড়ির মালিক আছিয়া বেগম মাস শেষ পর্যন্ত থাকতে বাধ্য করে৷ গত ৩০ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে মশার কয়েল জ্বালাতে গেলে ওই গ্যাসপাইপের লিক থেকে বিস্ফোরণ ঘটে। এতে তার স্বামী রবি মিয়া আগুনে পুড়ে গুরুতর আহত হয়।

আশপাশের লোকজনের সহায়তায় গুরুতর অবস্থায় রবি মিয়াকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রবি মিয়া মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন।

রবির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রবির স্ত্রী মুক্তা বেগম বাড়ির মালিক আছিয়া বেগমের কাছে ক্ষতিপূূরণ চাইতে এলে গত ১২ মে হামলার শিকার হন তিনি। পরে এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort