মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বন্দরে ৯২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ

  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৪.০৬ এএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে ৯২ কেজি গাঁজাসহ সাইদুল ইসলাম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে র‌্যাব। গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দুর্গাপুর হেলাল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ এর র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার এ কে এম মুনিরুল আলম।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ফুলহর বায়তুল নাজাত জামে মসজিদ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দসহ আসামী সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
সে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort