শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি

বন্দরে সাঁজাপ্রাপ্ত নিজাম উদ্দিনসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩

  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১১.০৪ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

বন্দর থানা পুলিশ চেক ডিজনার মামলার ৭ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী নিজাম উদ্দিন ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার (১৬ র্মাচ ) রাতে বন্দর থানার চৌরাপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২৪নং ওয়ার্ডস্থ চৌরাপাড়া কবি নজররুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত মোজাফ্ফর হোসেন মিয়ার ছেলে চে ডিজনার মামলার ৭ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী নিজাম উদ্দিন (৬০) সোনাকান্দা এনায়েতনগর এলাকার সুরুজ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রতন হোসেন (৪৫) ও মদনপুর দেওয়ানবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী রফিকুল ইসলাম (২৮)। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদারসহ তার সঙ্গীয় র্ফোস চৌরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত আসামী নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ছাড়াও বন্দর থানার এএসআই সুলতান সোনাকান্দা এনায়েতনগর ও ধামগড় ফাঁড়ী পুলিশ দেওয়ানবাগ এলাকায় পৃথক অভিযান উল্লেখিত দুই ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort