বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

বন্দরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৬.১৮ এএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ফনকুল এলাকায় মেসার্স আল মক্কা ব্রিকস্ ফিল্ডে সন্ত্রাসী ও চাঁদাবাজরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।

আল মক্কা ব্রিকস্ ফিল্ডের পরিচালক, মোমেন ইসলাম জানায়, একই এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজ বুলবুল গত কয়েকদিন ধরে তাদের ব্যাবসায়িক পার্টনারদের কে নানাভাবে হুমকি ধমকি দিয়ে চাঁদা দাবী করে আসছে। তারা বারবার চাঁদা দিতে অস্বীকার করায় আজ সকালে সন্ত্রাসী ও চাঁদাবাজ বুলবুলের নেতৃত্বে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এসময় ক্যাশ বাক্স থেকে নগদ ২ লাখ টাকা লুটে নেয় ও অফিসের প্রায় ১ লক্ষ টাকার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে তাদের প্রতিষ্ঠানের জায়গার মালিক রবিউলকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে এবং প্রাননাশের হুমকি দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে আমি ও আমার ব্যাবসায়িক পার্টনাররা চরম নিরাপত্তা হীনতায় ভুগছি তাই আমরা প্রশাসনের কাছে আইনানুগ সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এইচ এম মাহমুদ জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort