শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

বন্দরে পিকনিক করাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ৪.০১ এএম
  • ৬২৩ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: বন্দরের ইটখোলা বিবি জোরা করিম চেয়ারম্যানের পুকুরের সামনে পিকনিক করাকে কেন্দ্র করে রাকিব (২৫) নামের এক যুবককে মারধর ও গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার করিম চেয়ারম্যানের পুকুরের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (২৫ জুলাই) রাতে আহত রাকিবের বড় ভাই রাসেল বাদী হয়ে বন্দর থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো- ইকবাল, রমজান, রাসেল, সাজ্জাদ, আল ইসলাম, ফয়সাল, অভি ও দীপু।
রাসেল অভিযোগ করে জানান, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বন্দরের ইটখোলা বিবি জোরা করিম চেয়ারম্যানের পুকুরের সামনে পিকনিক করাকে কেন্দ্র করে অভিযুক্তদের সাথে তার ছোট ভাই রাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্তরা রাকিবকে মারধর করে। এসময় অভিযুক্ত ইকবাল ও রাসেল লোহার পাইপ ও বাঁশ দিয়ে রাকিবকে মারধর ও গুরুতর জখম করে। এসময় রাসেল নিজে তার ভাইকে বাচাতে গেলে তাকেও মারধর করা হয় এবং তার বন্ধু জুম্মান ও শাহ আলমের সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এ সময় তাদের চিৎকারে এলাাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, এ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। কাউকে এখনও আটক করা হয়নি তবে এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort