রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

বন্দরে আলফালাহ সোসাইটিতে সঞ্চয়ের ২ কোটি টাকা ফেরত চান গ্রাহকরা

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৪.২৫ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

বন্দরে আল ফালাহ সোসাইটিতে সঞ্চয়কৃত প্রায় ২ কোটি টাকা ফেরত চান গ্রাহকরা। টাকা ফেরত পেতে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে বন্দর থানা পুলিশের স্মরণাপন্ন হয়েছেন ভূক্তভোগীরা।

 

এ সময় আলফালাহ সোসাইটির পরিচালক এবং কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। ওই সময় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। পরে এক সমঝোতা বৈঠকে গ্রাহকের টাকা পর্যায়ক্রমে ফেরত দেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শান্ত হন গ্রাহকরা।

গ্রাহকরা জানান, শামসুজ্জোহা বন্দরের নোয়াদ্দা এলাকায় আলফালাহ নামের একটি প্রতিষ্ঠান খুলে শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হন। এতে সর্বশান্ত যান তারা। শামসুজ্জোহা জানান, প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পড়ে বন্ধ হওয়ার কারণে পর্যায় ক্রমে তিনি গ্রাহকের পাওনা টাকা পরিশোধ করছেন।

 

এ ব্যাপারে গ্রাহক রোকেয়া বেগম জানান, আল-ফালায় ২১ লাখ টাকা জমা রাখেন তিনি। কয়েক বছর পর লোকসানের কথা বলে প্রতারণার মাধ্যমে এ টাকা গুলো আত্মসাতের ফন্দি করেন শামসুজ্জোহা। আল-ফালাহ বন্ধ হওয়ার পর টাকাগুলো ফেরত চাইলে তিনি তালবাহানা করেন।

আমি ছাড়াও বন্দরে বিভিন্ন এলাকার প্রায় শতাধিক লোকের কাছ থেকে মিথ্য প্রলোভন দিখিয়ে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে শামসুজ্জোহা আত্মগোপন করে।

 

এ ব্যাপারে শামসুজ্জোহা বলেন, ২০১২ ও ১৩ইং সালে লোকসানের কারণে বন্ধ হয়ে যায় আল-ফালার কার্যক্রম। তারপরও প্রতিষ্ঠানের জমি বিক্রি করে গ্রাহকের টাকা পরিশোধ করার চেষ্টা চালাচ্ছি।

 

এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর জানান, আলফালার গ্রাহক ও পরিচালকের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি পর্যায়ক্রমে গ্রাহকের টাকা ফেরত দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort